April 23, 2026, 4:16 pm
শিরোনাম :
মাস্টার প্ল্যান এর মধ্য দিয়ে চালনা পৌরসভা ঢেলে সাজাতে চায় পৌরসভার মেয়র প্রার্থী আল-আমিন সানা। ইনসাফ প্রতিষ্ঠা করতে চান চালনা পৌর মেয়র প্রার্থী আল আমিন সানা দাকোপে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত দাকোপে কোটি টাকার মালামালসহ ট্রলার ডুবি, ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি চালনা পৌরসভা, দাকোপ ও বটিয়াঘাটা উন্নয়নে নতুন পরিকল্পনা: জনতার এমপি আমির এজাজ খান h Create 9+ Avatar image ফুলের রাজধানী যশোরের গদখালী || পার্ক || গদখালী || যশোর #godkha চালনা পৌরসভায় নির্বাচনী প্রচারণা ও জনসভা সফল করতে গণমিছিল খুলনায় নির্বাচনী হাওয়া: চালনা পৌরসভায় ধানের শীষের বিরামহীন প্রচারণা ধানের শীষে ভোট দিয়ে বঞ্চিত অঞ্চলের উন্নয়ন বুঝে নিন, মনিরুল হাসান বাপ্পী চালনা পৌরসভায় ধানের শীষের পক্ষে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রচারণা

মুকসুদপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে সাংবাদিকদের পেশাগত ঐক্য ও সৃজনশীল সাংবাদিকতার লক্ষ্যে ‘মুকসুদপুর সাংবাদিক ফোরাম’ গঠিত হয়েছে। গত রোববার (২১ ডিসেম্বর) স্থানীয় আবাসিক হোটেল লাক্সারি ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন সংগঠনের যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে সাংবাদিক সাহিদ আহমেদ টুটুলকে আহ্বায়ক করে সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট হাসনাত জান মিয়া এবং অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোস্তাক আহম্মেদ। এছাড়াও সংগঠনের সহকারী উপদেষ্টাবৃন্দ ও স্থানীয় সংবাদকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা এবং সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে মফস্বল সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রাখতে এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় এই প্ল্যাটফর্ম কাজ করে যাবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা মুকসুদপুর সাংবাদিক ফোরামের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন যে, এই উদ্যোগের ফলে এলাকার সাংবাদিকদের মধ্যে একতা বৃদ্ধি পাবে এবং জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনায় নতুন গতির সঞ্চার হবে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা হবে বলে জানানো হয়েছে।