July 29, 2026, 3:26 pm
শিরোনাম :
দাকোপে দুস্ত অসহায় মানুষের মাঝে টিন ও আর্থিক সহায়তা প্রদান জনদুর্ভোগ কমাতে উন্নয়নকাজে দ্রুত পদক্ষেপের নির্দেশ এমপি আমির এজাজ খানের দাকোপে মরহুম আব্দুল হামিদ শেখের স্ত্রীর মৃত্যু মাস্টার প্ল্যান এর মধ্য দিয়ে চালনা পৌরসভা ঢেলে সাজাতে চায় পৌরসভার মেয়র প্রার্থী আল-আমিন সানা। ইনসাফ প্রতিষ্ঠা করতে চান চালনা পৌর মেয়র প্রার্থী আল আমিন সানা দাকোপে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত দাকোপে কোটি টাকার মালামালসহ ট্রলার ডুবি, ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি চালনা পৌরসভা, দাকোপ ও বটিয়াঘাটা উন্নয়নে নতুন পরিকল্পনা: জনতার এমপি আমির এজাজ খান h Create 9+ Avatar image ফুলের রাজধানী যশোরের গদখালী || পার্ক || গদখালী || যশোর #godkha চালনা পৌরসভায় নির্বাচনী প্রচারণা ও জনসভা সফল করতে গণমিছিল

গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার ত্যাগ দেশ গঠনে ভূমিকা রাখবে: মনিরুল হাসান বাপ্পি

জিএম রাসেল ইসলাম

গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার ত্যাগ দেশ গঠনে ভূমিকা রাখবে: মনিরুল হাসান বাপ্পি

​খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম মনিরুল হাসান (বাপ্পী) বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার ত্যাগ দেশ গঠনে ভূমিকা রাখবে।
​গতকাল বৃহস্পতিবার আমাদী ইউনিয়নের জায়গীরমহল, নাকসা ও চন্ডিপুর এলাকায় পৃথকভাবে এসব কর্মসূচির আয়োজন করে বিএনপি ও এর অঙ্গসংগঠন।
​প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হাসান বলেন, ‘খালেদা জিয়া দেশের মানুষকে এতটাই ভালোবাসতেন যে বিগত স্বৈরাচার সরকারের আমলে চরম নির্যাতনের শিকার হয়েও তিনি জনগণের পক্ষে অবিচল ছিলেন। তিনি দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কোনো অন্যায়-অপকর্মের নজির ছিল না।’
​সভায় আরও বক্তব্য দেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. নূরুল আমিন, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, মনিরুজ্জামান, আবু সাঈদ বিশ্বাস, জেলা জাসাসের সভাপতি শহিদুল ইসলাম, মহিলা দলের সভাপতি দিলরুবা মিজান প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা রোকনুজ্জামান।
​এর আগে মনিরুল হাসান (বাপ্পি) তকিমউদ্দিন স্কুলে শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময় এবং আমাদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জামাল সরদারের কবর জিয়ারত করেন। রাতে তিনি পাটনিখালী দোল মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।