July 29, 2026, 3:10 pm
শিরোনাম :
দাকোপে দুস্ত অসহায় মানুষের মাঝে টিন ও আর্থিক সহায়তা প্রদান জনদুর্ভোগ কমাতে উন্নয়নকাজে দ্রুত পদক্ষেপের নির্দেশ এমপি আমির এজাজ খানের দাকোপে মরহুম আব্দুল হামিদ শেখের স্ত্রীর মৃত্যু মাস্টার প্ল্যান এর মধ্য দিয়ে চালনা পৌরসভা ঢেলে সাজাতে চায় পৌরসভার মেয়র প্রার্থী আল-আমিন সানা। ইনসাফ প্রতিষ্ঠা করতে চান চালনা পৌর মেয়র প্রার্থী আল আমিন সানা দাকোপে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত দাকোপে কোটি টাকার মালামালসহ ট্রলার ডুবি, ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি চালনা পৌরসভা, দাকোপ ও বটিয়াঘাটা উন্নয়নে নতুন পরিকল্পনা: জনতার এমপি আমির এজাজ খান h Create 9+ Avatar image ফুলের রাজধানী যশোরের গদখালী || পার্ক || গদখালী || যশোর #godkha চালনা পৌরসভায় নির্বাচনী প্রচারণা ও জনসভা সফল করতে গণমিছিল

চাঁদখালীতে ধানের শীষের প্রচারণায় মনিরুল হাসান বাপ্পী

মোঃ রায়হান সেখ, সম্পাদক মাতৃভূমি টিভি

চাঁদখালীতে ধানের শীষের প্রচারণায় মনিরুল হাসান বাপ্পী

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী বিরামহীন নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে তিনি আজ পাইকগাছা উপজেলার চাঁদখালীতে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।

সমাবেশে সমবেত ভোটার ও সাধারণ মানুষের উদ্দেশে মনিরুল হাসান বাপ্পী বলেন, ‘দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং মানুষের হৃত অধিকার রক্ষায় আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। সাধারণ মানুষ আজ পরিবর্তন চায়, তারা ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।’

তিনি এলাকাবাসীকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, সব ধরনের ভয়ভীতি উপেক্ষা করে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। নির্বাচিত হলে তিনি অবহেলিত কয়রা ও পাইকগাছা এলাকার অবকাঠামগত উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি দেন।

চাঁদখালী এলাকার এই নির্বাচনী সমাবেশে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ছাড়াও এলাকার নানা বয়সী নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় প্রবীণ নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন এবং প্রার্থীর বক্তব্যের সময় উপস্থিত জনতা করতালি দিয়ে সমর্থন জানান।