July 29, 2026, 12:17 pm
শিরোনাম :
দাকোপে দুস্ত অসহায় মানুষের মাঝে টিন ও আর্থিক সহায়তা প্রদান জনদুর্ভোগ কমাতে উন্নয়নকাজে দ্রুত পদক্ষেপের নির্দেশ এমপি আমির এজাজ খানের দাকোপে মরহুম আব্দুল হামিদ শেখের স্ত্রীর মৃত্যু মাস্টার প্ল্যান এর মধ্য দিয়ে চালনা পৌরসভা ঢেলে সাজাতে চায় পৌরসভার মেয়র প্রার্থী আল-আমিন সানা। ইনসাফ প্রতিষ্ঠা করতে চান চালনা পৌর মেয়র প্রার্থী আল আমিন সানা দাকোপে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত দাকোপে কোটি টাকার মালামালসহ ট্রলার ডুবি, ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি চালনা পৌরসভা, দাকোপ ও বটিয়াঘাটা উন্নয়নে নতুন পরিকল্পনা: জনতার এমপি আমির এজাজ খান h Create 9+ Avatar image ফুলের রাজধানী যশোরের গদখালী || পার্ক || গদখালী || যশোর #godkha চালনা পৌরসভায় নির্বাচনী প্রচারণা ও জনসভা সফল করতে গণমিছিল

দাকোপে কোটি টাকার মালামালসহ ট্রলার ডুবি, ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি

আল-আমিন সানা, প্রকাশক "মাতৃভূমি টিভি

দাকোপে কোটি টাকার মালামালসহ ট্রলার ডুবি, ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি

খুলনার দাকোপ উপজেলার চালনা এলাকায় ব্যবসায়িক মালামালবোঝাই একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। বৃহস্পতিবার ভাটার তীব্র স্রোতে ট্রলারের কাছি ছিঁড়ে গিয়ে নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চালনা পৌরসভা ও আশপাশের গ্রাম্য হাটে যাতায়াতের জন্য আকরাম হোসেনের মালিকানাধীন ট্রলারটি নিয়মিত ব্যবহার করতেন ব্যবসায়ীরা। ট্রলারটিতে বিভিন্ন হাটের পাইকারি পণ্য, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও ব্যবসায়িক মালামাল ছিল। ভাটার স্রোতে কাছি ছিঁড়ে গেলে ট্রলারটি ভেসে গিয়ে চুনকুড়ি ঘাট এলাকায় ডুবে যায়। এতে ট্রলারে থাকা অধিকাংশ মালামাল পানিতে তলিয়ে যায় বা ভেসে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, ডুবে যাওয়া ট্রলারটিতে দুই থেকে তিন কোটি টাকার মালামাল ছিল। তারা জানান, হঠাৎ দুর্ঘটনার কারণে মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। অনেকেই ঋণ নিয়ে পণ্য কিনেছিলেন, ফলে এই ক্ষতি তাদের জন্য বড় আর্থিক বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিপূরণ ও নিরাপদ নৌযান চলাচলের দাবি জানিয়েছেন। তারা বলেন, নদীপথে পণ্য পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।