দাকোপে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
খুলনার দাকোপ উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেছে উপজেলা প্রশাসন। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মাতৃভাষার মর্যাদা রক্ষায় এগিয়ে আসতে হবে। বাংলা ভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দিবসটি ঘিরে দাকোপে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা নতুন প্রজন্মের মধ্যে ভাষা আন্দোলনের ইতিহাস জানার আগ্রহ