May 22, 2026, 11:08 pm
শিরোনাম :
দাকোপে মরহুম আব্দুল হামিদ শেখের স্ত্রীর মৃত্যু মাস্টার প্ল্যান এর মধ্য দিয়ে চালনা পৌরসভা ঢেলে সাজাতে চায় পৌরসভার মেয়র প্রার্থী আল-আমিন সানা। ইনসাফ প্রতিষ্ঠা করতে চান চালনা পৌর মেয়র প্রার্থী আল আমিন সানা দাকোপে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত দাকোপে কোটি টাকার মালামালসহ ট্রলার ডুবি, ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি চালনা পৌরসভা, দাকোপ ও বটিয়াঘাটা উন্নয়নে নতুন পরিকল্পনা: জনতার এমপি আমির এজাজ খান h Create 9+ Avatar image ফুলের রাজধানী যশোরের গদখালী || পার্ক || গদখালী || যশোর #godkha চালনা পৌরসভায় নির্বাচনী প্রচারণা ও জনসভা সফল করতে গণমিছিল খুলনায় নির্বাচনী হাওয়া: চালনা পৌরসভায় ধানের শীষের বিরামহীন প্রচারণা ধানের শীষে ভোট দিয়ে বঞ্চিত অঞ্চলের উন্নয়ন বুঝে নিন, মনিরুল হাসান বাপ্পী

চালনা পৌরসভায় ধানের শীষের পক্ষে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রচারণা

মোঃ রায়হান সেখ, সম্পাদক মাতৃভূমি টিভি

চালনা পৌরসভায় ধানের শীষের পক্ষে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রচারণা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আমির এজাজ খানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন চালনা পৌরসভা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বুধবার সন্ধ্যায় চালনা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও জনবহুল এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ এবং পথসভা করেন তারা। এ সময় স্থানীয় চা-দোকান, বাজার ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন নেতাকর্মীরা। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তারা।
প্রচারণাকালে নেতাকর্মীরা বলেন, বর্তমান সময়ে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা জরুরি। তারা অভিযোগ করেন, বর্তমান সরকারের শাসনামলে গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অবস্থা থেকে মুক্তি পেতে জাতীয়তাবাদী শক্তির বিকল্প নেই বলে মন্তব্য করেন তারা।
এ সময় চালনা পৌরসভা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা জানান, নির্বাচনের আগের দিন পর্যন্ত ধারাবাহিকভাবে প্রচারণা চালিয়ে যাবেন তারা। ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলে দলের বার্তা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।
প্রচারণাকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ ও সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।