April 23, 2026, 9:20 pm
শিরোনাম :
মাস্টার প্ল্যান এর মধ্য দিয়ে চালনা পৌরসভা ঢেলে সাজাতে চায় পৌরসভার মেয়র প্রার্থী আল-আমিন সানা। ইনসাফ প্রতিষ্ঠা করতে চান চালনা পৌর মেয়র প্রার্থী আল আমিন সানা দাকোপে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত দাকোপে কোটি টাকার মালামালসহ ট্রলার ডুবি, ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি চালনা পৌরসভা, দাকোপ ও বটিয়াঘাটা উন্নয়নে নতুন পরিকল্পনা: জনতার এমপি আমির এজাজ খান h Create 9+ Avatar image ফুলের রাজধানী যশোরের গদখালী || পার্ক || গদখালী || যশোর #godkha চালনা পৌরসভায় নির্বাচনী প্রচারণা ও জনসভা সফল করতে গণমিছিল খুলনায় নির্বাচনী হাওয়া: চালনা পৌরসভায় ধানের শীষের বিরামহীন প্রচারণা ধানের শীষে ভোট দিয়ে বঞ্চিত অঞ্চলের উন্নয়ন বুঝে নিন, মনিরুল হাসান বাপ্পী চালনা পৌরসভায় ধানের শীষের পক্ষে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রচারণা

খুলনার দাকোপে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

মোঃ শামীম হোসেন

খুলনার দাকোপে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

দক্ষিণ খুলনার অবহেলিত দাকোপের বিভিন্ন এলাকা ঘুরে সমাজের হতদরিদ্র জনগণের মাঝে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করছেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন মিঠু। সারা দেশের ন্যায় দাকোপেও গত এক সপ্তাহের বেশি সময় ধরে জেঁকে বসেছে তীব্র শীত। কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় কাঁপছে এলাকার জনপদ। সুন্দরবনের এই অঞ্চলের অসহায় হতদরিদ্র, এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা পড়েছেন চরম দুর্ভোগে। এসব অসহায় ও রাস্তার ছিন্নমূল শীতার্তদের মধ্যে ঘুরে ঘুরে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউএনও মোঃ বোরহান উদ্দিন মিঠু। এতিমখানা ও মাদরাসা এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে তিনি। জানা গেছে, শুধু আনুষ্ঠানিক কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ইউএনও মোঃ বোরহান উদ্দিন মিঠু নিজে মাঠে নেমে পড়েছেন দাকোপ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের নিয়ে। তিনি সরাসরি রাস্তার পাশে বসবাস রত জনগোষ্ঠী, এতিমখানা ও মাদরাসায় গিয়ে শিশুদের গায়ে কম্বল তুলে দিচ্ছেন। রাতের আঁধারে কনকনে ঠান্ডায় সুন্দর বনের দুর্গম এলাকা, পথচারী ও খেটে খাওয়া মানুষদের খুঁজে খুঁজে কম্বল বিতরণ করছেন তিনি। রাস্তায় থাকা অসহায় মানুষদেরও বাদ দেননি তিনি। তার এই উদ্যোগে শীতার্ত মানুষের মুখে ফুটেছে স্বস্তির হাসি। ইউএনও মোঃ বোরহান উদ্দিন মিঠু বলেন,‘শীতের কষ্ট সবাইকে একভাবে ভোগায় না। যারা বেশি অসহায়, তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। একজন মানুষও যেন শীতে কষ্ট না পায়, সেই চেষ্টাই করছি।