April 23, 2026, 7:38 pm
শিরোনাম :
মাস্টার প্ল্যান এর মধ্য দিয়ে চালনা পৌরসভা ঢেলে সাজাতে চায় পৌরসভার মেয়র প্রার্থী আল-আমিন সানা। ইনসাফ প্রতিষ্ঠা করতে চান চালনা পৌর মেয়র প্রার্থী আল আমিন সানা দাকোপে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত দাকোপে কোটি টাকার মালামালসহ ট্রলার ডুবি, ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি চালনা পৌরসভা, দাকোপ ও বটিয়াঘাটা উন্নয়নে নতুন পরিকল্পনা: জনতার এমপি আমির এজাজ খান h Create 9+ Avatar image ফুলের রাজধানী যশোরের গদখালী || পার্ক || গদখালী || যশোর #godkha চালনা পৌরসভায় নির্বাচনী প্রচারণা ও জনসভা সফল করতে গণমিছিল খুলনায় নির্বাচনী হাওয়া: চালনা পৌরসভায় ধানের শীষের বিরামহীন প্রচারণা ধানের শীষে ভোট দিয়ে বঞ্চিত অঞ্চলের উন্নয়ন বুঝে নিন, মনিরুল হাসান বাপ্পী চালনা পৌরসভায় ধানের শীষের পক্ষে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রচারণা

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে অপহৃত ৩ জন উদ্ধার, আটক ৬

মোঃ শামীম হোসেন

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে অপহৃত ৩ জন উদ্ধার, আটক ৬

মুক্তিপণের দাবিতে সুন্দরবনে অপহৃত দুই পর্যটক ও রিসোর্ট মালিককে উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে দস্যুদের কবল থেকে জিম্মিদের উদ্ধার করা হয়। এর আগে দুই দফায় আটক করা হয় দস্যু ও তার সহযোগিদের।রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায়  সুন্দরবন সংলগ্ন গাজী ফিশারিজ এলাকা থেকে তিনজনকে উদ্ধার করা হয়। কোস্টগার্ড পশ্চিমজোনের কর্মকর্তা কমান্ডার আবরার হাসান সোমবার (৫ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেন।

সোমবার (৫ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গেল শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে সুন্দরবনের গোলকানন রিসোর্ট হতে কানুরখাল সংলগ্ন এলাকায় কাঠের বোটযোগে ভ্রমণকালে রিসোর্ট মালিকসহ ৭ জন ব্যক্তিকে বনদস্যু মাসুম মৃধার নেতৃত্বাধীন একটি ডাকাতদল জিম্মি করে। ডাকাতদল ৩ জন পর্যটক ও মাঝিকে মুক্তি দিলেও জাহিদুল ইসলাম জনি ও সোহেল এবং গোলকানন রিসোর্টের মালিক শ্রীপতি বাছাড়কে জিম্মি করে সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করে। এরপর কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে দুই দফায় আটক করা হয় বন দস্যু মাসুমের সহযোগী কুদ্দুস হাওলাদার (৪৩), মোঃ সালাম বক্স (২৪) এবং মেহেদী হাসান (১৯), আলম মাতুব্বর (৩৮) অয়ন কুন্ড (৩০) কে আটক করা হয়। পরে বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা উত্তোলনকালে ডাকাত মাসুমের মা জয়নবী বিবি (৫৫) কে আটক করা হয়।