July 28, 2026, 10:24 am
শিরোনাম :
দাকোপে দুস্ত অসহায় মানুষের মাঝে টিন ও আর্থিক সহায়তা প্রদান জনদুর্ভোগ কমাতে উন্নয়নকাজে দ্রুত পদক্ষেপের নির্দেশ এমপি আমির এজাজ খানের দাকোপে মরহুম আব্দুল হামিদ শেখের স্ত্রীর মৃত্যু মাস্টার প্ল্যান এর মধ্য দিয়ে চালনা পৌরসভা ঢেলে সাজাতে চায় পৌরসভার মেয়র প্রার্থী আল-আমিন সানা। ইনসাফ প্রতিষ্ঠা করতে চান চালনা পৌর মেয়র প্রার্থী আল আমিন সানা দাকোপে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত দাকোপে কোটি টাকার মালামালসহ ট্রলার ডুবি, ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি চালনা পৌরসভা, দাকোপ ও বটিয়াঘাটা উন্নয়নে নতুন পরিকল্পনা: জনতার এমপি আমির এজাজ খান h Create 9+ Avatar image ফুলের রাজধানী যশোরের গদখালী || পার্ক || গদখালী || যশোর #godkha চালনা পৌরসভায় নির্বাচনী প্রচারণা ও জনসভা সফল করতে গণমিছিল

জনদুর্ভোগ কমাতে উন্নয়নকাজে দ্রুত পদক্ষেপের নির্দেশ এমপি আমির এজাজ খানের

আল-আমিন সানা

জনদুর্ভোগ কমাতে উন্নয়নকাজে দ্রুত পদক্ষেপের নির্দেশ এমপি আমির এজাজ খানের
খুলনা জেলার দাকোপ উপজেলা ও চালনা পৌরসভার বিভিন্ন এলাকায় জনদুর্ভোগ কমাতে জরুরি উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আমির এজাজ খান। তিনি সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও কর্তৃপক্ষকে কাঁচা ও কাদা-মাটির রাস্তা দ্রুত পাকা করা, জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় স্থানে ছোট সেতু ও বাঁশের সাঁকো নির্মাণের উদ্যোগ নিতে বলেন।
এমপি আমির এজাজ খান বলেন, বর্ষা মৌসুমে দাকোপ ও চালনার বিভিন্ন এলাকায় মানুষের চলাচলে দুর্ভোগ বেড়ে যায়। এ কারণে জরুরি ভিত্তিতে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, উন্নয়নকাজ বাস্তবায়নের পাশাপাশি জনগণের ভোগান্তি কমাতে স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। সাধারণ মানুষের যাতায়াত, শিক্ষা ও চিকিৎসাসহ দৈনন্দিন কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
স্থানীয় সূত্র জানায়, বর্ষাকালে উপজেলার বিভিন্ন এলাকায় কাঁচা সড়ক কাদায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কোথাও কোথাও জলাবদ্ধতার কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়। এসব সমস্যা দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।