April 23, 2026, 4:19 pm
শিরোনাম :
মাস্টার প্ল্যান এর মধ্য দিয়ে চালনা পৌরসভা ঢেলে সাজাতে চায় পৌরসভার মেয়র প্রার্থী আল-আমিন সানা। ইনসাফ প্রতিষ্ঠা করতে চান চালনা পৌর মেয়র প্রার্থী আল আমিন সানা দাকোপে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত দাকোপে কোটি টাকার মালামালসহ ট্রলার ডুবি, ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি চালনা পৌরসভা, দাকোপ ও বটিয়াঘাটা উন্নয়নে নতুন পরিকল্পনা: জনতার এমপি আমির এজাজ খান h Create 9+ Avatar image ফুলের রাজধানী যশোরের গদখালী || পার্ক || গদখালী || যশোর #godkha চালনা পৌরসভায় নির্বাচনী প্রচারণা ও জনসভা সফল করতে গণমিছিল খুলনায় নির্বাচনী হাওয়া: চালনা পৌরসভায় ধানের শীষের বিরামহীন প্রচারণা ধানের শীষে ভোট দিয়ে বঞ্চিত অঞ্চলের উন্নয়ন বুঝে নিন, মনিরুল হাসান বাপ্পী চালনা পৌরসভায় ধানের শীষের পক্ষে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রচারণা

মাস্টার প্ল্যান এর মধ্য দিয়ে চালনা পৌরসভা ঢেলে সাজাতে চায় পৌরসভার মেয়র প্রার্থী আল-আমিন সানা।

মোঃ রায়হান শেখ

চালনা পৌরসভাকে আধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপ দিতে “মাস্টার প্ল্যান” বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন চালনা পৌর মেয়র প্রার্থী চালনা পৌর বিএনপি’র সাবেক সফল সদস্য সচিব আল-আমিন সানা। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই পৌরসভা সুপেয় পানির সংকট, নদীভাঙন, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা এবং জরাজীর্ণ রাস্তাঘাটসহ নানা সমস্যায় জর্জরিত। এসব সমস্যা সমাধানে একটি সমন্বিত ও টেকসই পরিকল্পনার বিকল্প নেই।
আল-আমিন সানা জানান, তার প্রস্তাবিত মাস্টার প্ল্যানে সুপেয় পানির স্থায়ী সমাধানে আধুনিক পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা হবে। নদীভাঙন রোধে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজর দেওয়া হবে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে উন্নত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার ও প্রশস্তকরণের মাধ্যমে নাগরিকদের চলাচল সহজ করা হবে। এছাড়া পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি চালুর পরিকল্পনাও রয়েছে।
পৌরবাসীর সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করে আল-আমিন সানা বলেন, “জনগণের সমর্থন পেলে চালনা পৌরসভাকে একটি বাসযোগ্য, সুন্দর ও আধুনিক নগরীতে পরিণত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”