April 23, 2026, 5:58 pm
শিরোনাম :
মাস্টার প্ল্যান এর মধ্য দিয়ে চালনা পৌরসভা ঢেলে সাজাতে চায় পৌরসভার মেয়র প্রার্থী আল-আমিন সানা। ইনসাফ প্রতিষ্ঠা করতে চান চালনা পৌর মেয়র প্রার্থী আল আমিন সানা দাকোপে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত দাকোপে কোটি টাকার মালামালসহ ট্রলার ডুবি, ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি চালনা পৌরসভা, দাকোপ ও বটিয়াঘাটা উন্নয়নে নতুন পরিকল্পনা: জনতার এমপি আমির এজাজ খান h Create 9+ Avatar image ফুলের রাজধানী যশোরের গদখালী || পার্ক || গদখালী || যশোর #godkha চালনা পৌরসভায় নির্বাচনী প্রচারণা ও জনসভা সফল করতে গণমিছিল খুলনায় নির্বাচনী হাওয়া: চালনা পৌরসভায় ধানের শীষের বিরামহীন প্রচারণা ধানের শীষে ভোট দিয়ে বঞ্চিত অঞ্চলের উন্নয়ন বুঝে নিন, মনিরুল হাসান বাপ্পী চালনা পৌরসভায় ধানের শীষের পক্ষে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রচারণা

দাকোপে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া, ভালোবাসায় সিক্ত আমির এজাজ খান

মোঃ রায়হান সেখ, সম্পাদক মাতৃভূমি টিভি

দাকোপে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া, ভালোবাসায় সিক্ত আমির এজাজ খান

​খুলনার দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার খোনা বসুন্দিয়া গ্রামে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিয়ে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন খুলনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও দলটির মনোনীত প্রার্থী আলহাজ্ব আমির এজাজ খান।

​স্থানীয় সূত্রে জানা যায়, প্রিয় নেত্রীকে হারানোর শোকে মুহ্যমান সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা এ সময় আবেগঘন পরিবেশে আমির এজাজ খানকে স্বাগত জানান। গ্রামবাসী তাকে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের তোড়া দিয়ে বরণ করে নেন। বয়োজ্যেষ্ঠ নাগরিক থেকে শুরু করে তরুণ—সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক ভাবগ গম্ভীর স্মরণসভায় রূপ নেয়।
​অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে আমির এজাজ খান বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি তার প্রকৃত অভিভাবককে হারিয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে তার আপসহীন সংগ্রাম ও ত্যাগ আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকবে।’
​পরে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।