July 29, 2026, 12:18 pm
শিরোনাম :
দাকোপে দুস্ত অসহায় মানুষের মাঝে টিন ও আর্থিক সহায়তা প্রদান জনদুর্ভোগ কমাতে উন্নয়নকাজে দ্রুত পদক্ষেপের নির্দেশ এমপি আমির এজাজ খানের দাকোপে মরহুম আব্দুল হামিদ শেখের স্ত্রীর মৃত্যু মাস্টার প্ল্যান এর মধ্য দিয়ে চালনা পৌরসভা ঢেলে সাজাতে চায় পৌরসভার মেয়র প্রার্থী আল-আমিন সানা। ইনসাফ প্রতিষ্ঠা করতে চান চালনা পৌর মেয়র প্রার্থী আল আমিন সানা দাকোপে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত দাকোপে কোটি টাকার মালামালসহ ট্রলার ডুবি, ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি চালনা পৌরসভা, দাকোপ ও বটিয়াঘাটা উন্নয়নে নতুন পরিকল্পনা: জনতার এমপি আমির এজাজ খান h Create 9+ Avatar image ফুলের রাজধানী যশোরের গদখালী || পার্ক || গদখালী || যশোর #godkha চালনা পৌরসভায় নির্বাচনী প্রচারণা ও জনসভা সফল করতে গণমিছিল

খুলনার দাকোপের বানিশান্তা পতিতা পল্লীতে ইয়াবার ফাঁদে দুর্বল জীবন: অসহায় মেয়েদের টার্গেট করছে মানব পাচার চক্র

মোঃ শামীম হোসেন

খুলনার দাকোপের বানিশান্তা পতিতা পল্লীতে ইয়াবার ফাঁদে দুর্বল জীবন: অসহায় মেয়েদের টার্গেট করছে মানব পাচার চক্র

মোঃ শামীম হোসেনের পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত
খুলনার দাকোপের বানিশান্তা পতিতা পল্লীতে ইয়াবার ফাঁদে অসহায় মেয়েরা সক্রিয় ভূমিকায় মানব পাচার চক্র। পতিতা পল্লী ঘুরে দেখা যায় এমন চিত্র। ​সমাজের চোখে অন্ধকার, শোষণের নতুন কৌশল​দেশের বিভিন্ন প্রান্তে দরিদ্রতা এবং সহায়-সম্বলহীনতার সুযোগ নিয়ে গড়ে উঠেছে এক ভয়ংকর মানব পাচার চক্র, যা সহজ-সরল এবং অপ্রাপ্তবয়স্ক মেয়েদের জীবনের সর্বনাশ ডেকে আনছে। অনুসন্ধানে জানা গেছে, এই চক্রটির মূল কৌশল হলো প্রথমে মেয়েদের নানা মিথ্যা প্রলোভনে তাদের দখলে নেওয়া এবং এরপর তাদের উপর মরণ নেশা ইয়াবার আসক্তি চাপিয়ে দিয়ে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। ​মাদককে বানানো হয়েছে শৃঙ্খল ​এই পাচার চক্রের সর্দারনীদের বিরুদ্ধে অভিযোগ, তারা মেয়েদের শারীরিক ও মানসিকভাবে দুর্বল করতে মাদককে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

সহজ-সরল মেয়েদের প্রথমে ‘আশ্রয়’ বা ‘ভালো কাজের’ নাম করে নিয়ে আসা হয়। এরপর জোরপূর্বক বা কৌশলে তাদের ইয়াবায় আসক্ত করা হয়। ​ভুক্তভোগী মেয়েদের সাক্ষাৎকার ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, একবার আসক্ত হয়ে গেলে এই নেশা থেকে মুক্তি পেতে তারা অসহায় হয়ে পড়ে। আর এই অসহায়ত্বের সুযোগ নিয়ে চক্রটি তাদের যৌন মিলন করতে বাধ্য করে। ​স্থানীয় পুলিশ প্রশাসনকে দ্রুত এই ধরনের চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য এবং এই মেয়েদের সুরক্ষার জন্য স্থানীয় ও আন্তর্জাতিক এনজিওগুলোর সহযোগিতা চেয়ে দাবি জানিয়েছে এলাকাবাসী ।