April 23, 2026, 6:06 pm
শিরোনাম :
মাস্টার প্ল্যান এর মধ্য দিয়ে চালনা পৌরসভা ঢেলে সাজাতে চায় পৌরসভার মেয়র প্রার্থী আল-আমিন সানা। ইনসাফ প্রতিষ্ঠা করতে চান চালনা পৌর মেয়র প্রার্থী আল আমিন সানা দাকোপে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত দাকোপে কোটি টাকার মালামালসহ ট্রলার ডুবি, ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি চালনা পৌরসভা, দাকোপ ও বটিয়াঘাটা উন্নয়নে নতুন পরিকল্পনা: জনতার এমপি আমির এজাজ খান h Create 9+ Avatar image ফুলের রাজধানী যশোরের গদখালী || পার্ক || গদখালী || যশোর #godkha চালনা পৌরসভায় নির্বাচনী প্রচারণা ও জনসভা সফল করতে গণমিছিল খুলনায় নির্বাচনী হাওয়া: চালনা পৌরসভায় ধানের শীষের বিরামহীন প্রচারণা ধানের শীষে ভোট দিয়ে বঞ্চিত অঞ্চলের উন্নয়ন বুঝে নিন, মনিরুল হাসান বাপ্পী চালনা পৌরসভায় ধানের শীষের পক্ষে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রচারণা

মৃত্যুর পর কর্ম দিয়ে অমর হয়ে থাকতে চাই’: দাকোপে আমির এজাজ খান

মোঃ রায়হান সেখ, সম্পাদক মাতৃভূমি টিভি

মৃত্যুর পর কর্ম দিয়ে অমর হয়ে থাকতে চাই’: দাকোপে আমির এজাজ খান
​নিজস্ব প্রতিবেদক, দাকোপ (খুলনা)
​রাজনৈতিক জীবনের দীর্ঘ ৪০ বছরের অধিকাংশ সময় জেল, জুলুম আর হামলা-মামলার মধ্য দিয়ে পার করেছেন বলে মন্তব্য করেছেন খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও খুলনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আমির এজাজ খান। জীবনের এই অন্তিম মুহূর্তে এসে তিনি এলাকাবাসীর কাছে দেশসেবার একটি সুযোগ চেয়েছেন।

​আসন্ন নির্বাচনকে সামনে রেখে দাকোপ ও বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত উঠান বৈঠক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
​জনসাধারণের উদ্দেশে আমির এজাজ খান বলেন, ‘জীবনের অন্তিম মুহূর্তে দাকোপ-বটিয়াঘাটার মানুষের কাছে একটি কথাই বলতে চাই—আপনারা যদি আমাকে একটিবার সুযোগ করে দেন, তবে এমন কিছু দৃষ্টান্ত আমি রেখে যেতে চাই, যা আমার মৃত্যুর পরও অম্লান হয়ে থাকবে। আমার নেওয়া উন্নয়নমূলক কর্মকাণ্ড ও স্মৃতিময় পদক্ষেপের মাধ্যমেই আমি এই দক্ষিণ অঞ্চলের মানুষের মাঝে জন্ম-জন্মান্তর বেঁচে থাকতে চাই।’
​এ সময় তিনি বিভিন্ন এলাকার সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি আশা প্রকাশ করেন, অতীতের সকল বঞ্চনা ভুলে দাকোপ ও বটিয়াঘাটার জনসাধারণ তাঁকে শেষ বয়সে সেবা করার সুযোগ দেবেন।