আগামীকাল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে
দাকোপ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এই দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে কোরআন তেলাওয়াত, বিশেষ মোনাজাত ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হবে।
দোয়া মাহফিলে উপস্থিত থাকবেন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষও অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
স্বেচ্ছাসেবক দল চালনা পৌরসভা শাখার আহবায়ক আবু তাহের শেখ দোয়া মাহফিল প্রসঙ্গে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আমরা এই দোয়া মাহফিলের আয়োজন করেছি। দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার জন্য অনুরোধ জানাচ্ছি।”
নির্ধারিত সময়ে দাকোপ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল শুরু হবে।