July 28, 2026, 12:17 pm
শিরোনাম :
দাকোপে দুস্ত অসহায় মানুষের মাঝে টিন ও আর্থিক সহায়তা প্রদান জনদুর্ভোগ কমাতে উন্নয়নকাজে দ্রুত পদক্ষেপের নির্দেশ এমপি আমির এজাজ খানের দাকোপে মরহুম আব্দুল হামিদ শেখের স্ত্রীর মৃত্যু মাস্টার প্ল্যান এর মধ্য দিয়ে চালনা পৌরসভা ঢেলে সাজাতে চায় পৌরসভার মেয়র প্রার্থী আল-আমিন সানা। ইনসাফ প্রতিষ্ঠা করতে চান চালনা পৌর মেয়র প্রার্থী আল আমিন সানা দাকোপে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত দাকোপে কোটি টাকার মালামালসহ ট্রলার ডুবি, ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি চালনা পৌরসভা, দাকোপ ও বটিয়াঘাটা উন্নয়নে নতুন পরিকল্পনা: জনতার এমপি আমির এজাজ খান h Create 9+ Avatar image ফুলের রাজধানী যশোরের গদখালী || পার্ক || গদখালী || যশোর #godkha চালনা পৌরসভায় নির্বাচনী প্রচারণা ও জনসভা সফল করতে গণমিছিল

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরলেন তারেক রহমান

MD RAYHAN SHAIKH

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪২ মিনিটে তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বিএনপির এই শীর্ষ নেতার আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর ও এর আশেপাশের এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। বিমানবন্দর থেকে বের হয়ে তিনি সোজা চলে যান পূর্বাচলের ৩০০ ফুট এলাকায়, যেখানে লাখো জনতা তাঁকে সংবর্ধনা জানায়। নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানানোর সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তারেক রহমান।

২০০৮ সালে চিকিৎসার জন্য লণ্ডনে পাড়ি জমানোর পর এই প্রথম তিনি দেশের মাটিতে পা রাখলেন। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর এই প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
দলীয় সূত্রে জানা গেছে, দেশে ফিরে প্রথমেই তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া, আগামী ২৭ ডিসেম্বর তিনি ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করার কথা রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনের আগে তাঁর এই ফেরা দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহের সঞ্চার করেছে।