দাকোপে বিএনপির জরুরি কর্মী সভা: নির্বাচনের প্রস্তুতি ও ঐক্যের ডাক
সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নির্ধারণে খুলনার দাকোপে বিএনপির এক জরুরি কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা বিএনপির নির্দেশনায় আয়োজিত এই সভায় গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকতে হবে।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক

আহ্বায়ক আমীর এজাজ খান। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে বিএনপিই জনগণের শেষ ভরসা। এ সময় তিনি প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন।
খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অসিত কুমার সাহার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৈবুর রহমান ও এস এম শামীম কবির।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শাকিল আহমেদ দিলু, দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফর হোসেন, সাবেক সদস্য সচিব মো. আলামিন সানাসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভায় বক্তারা দলীয় কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।