May 22, 2026, 11:01 pm
শিরোনাম :
দাকোপে মরহুম আব্দুল হামিদ শেখের স্ত্রীর মৃত্যু মাস্টার প্ল্যান এর মধ্য দিয়ে চালনা পৌরসভা ঢেলে সাজাতে চায় পৌরসভার মেয়র প্রার্থী আল-আমিন সানা। ইনসাফ প্রতিষ্ঠা করতে চান চালনা পৌর মেয়র প্রার্থী আল আমিন সানা দাকোপে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত দাকোপে কোটি টাকার মালামালসহ ট্রলার ডুবি, ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি চালনা পৌরসভা, দাকোপ ও বটিয়াঘাটা উন্নয়নে নতুন পরিকল্পনা: জনতার এমপি আমির এজাজ খান h Create 9+ Avatar image ফুলের রাজধানী যশোরের গদখালী || পার্ক || গদখালী || যশোর #godkha চালনা পৌরসভায় নির্বাচনী প্রচারণা ও জনসভা সফল করতে গণমিছিল খুলনায় নির্বাচনী হাওয়া: চালনা পৌরসভায় ধানের শীষের বিরামহীন প্রচারণা ধানের শীষে ভোট দিয়ে বঞ্চিত অঞ্চলের উন্নয়ন বুঝে নিন, মনিরুল হাসান বাপ্পী

দাকোপে মরহুম আব্দুল হামিদ শেখের স্ত্রীর মৃত্যু

আল-আমিন সানা

দাকোপে মরহুম আব্দুল হামিদ শেখের স্ত্রীর মৃত্যু

দাকোপ উপজেলার পানখালি ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল হামিদ শেখের দ্বিতীয় স্ত্রী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ২৪/০৪/২৬,শুক্রবার ৯টা ২০ চিকিৎসাধীন অবস্থায় দাকোপ স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার সন্তানদের মধ্যে রয়েছেন শেখ সাব্বির আহমেদ, শাকিল আহমেদ দিলু ও শামীম আহমেদ ডিকু। এলাকায় তিনি একজন পরোপকারী, ধর্মপ্রাণ ও সাদাসিধে জীবনযাপনের জন্য পরিচিত ছিলেন। তার মৃত্যুতে পরিবার-পরিজনের পাশাপাশি এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আজ তার জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন—এই দোয়া করেছেন সবাই।